যশোর, বাংলাদেশ || শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ

খুলনা অফিস

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৯:৩৩ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ১১:০৪ পিএম
খুলনায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ

খুলনায় এক ব্যবসায়ীর বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যবসায়ী জিয়াউর রহমান ফকিরের বসতবাড়ির প্রধান ফটক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে।

পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা উদ্ধার করে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনাস্থল থেকে একটি শটগানের গুলির খোসা ও একটি রিভলবারের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

ব্যবসায়ী জিয়াউর রহমান ফকির ঢাকায় থাকেন। কারা এবং কী উদ্দেশ্যে তার বাড়ি লক্ষ্য করে গুলি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)