যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে দেশীয় অস্ত্র পেট্রোল বোমা উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ১২:৫৯ পিএম
অভয়নগরে দেশীয় অস্ত্র পেট্রোল বোমা উদ্ধার

যশোরের অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, অ্যামোনেশন, চাইনিজ কুড়াল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামে আব্দুল্লাহ আল মারুফ (২৮) নামে এক যুবকের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।

এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে আব্দুল্লাহ আল মারুফ পালিয়ে যান। তিনি চলিশিয়া গ্রামের মৃত আ. করিম মোল্যার ছেলে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে সোমবার ভোর রাতে চলিশিয়া গ্রামে আব্দুল্লাহ আল মারুফের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মারুফ পালিয়ে গেলেও তার বসতঘর থেকে চারটি পেট্রোল বোমা, দুই পিস অ্যামোনেশন, একটি চাইনিজ কুড়াল, একটি হকস্টিক, পাঁচটি চাপট, তিনটি রামদা ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।

সকালে উদ্ধারকৃত অস্ত্র ও পেট্রোল বোমা অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘যৌথবাহিনী কর্তৃক দেশীয় অস্ত্র, অ্যামোনেশন, চাইনিজ কুড়াল ও পেট্রোল বোমা হস্তান্তর করা হয়েছে। কোনো আসামি আটক নেই। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)