যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে আগ্নেয়াস্ত্র হাতবোমা ও গুলি উদ্ধার, দোকান মালিক আটক

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:৩২ পিএম
মেহেরপুরে আগ্নেয়াস্ত্র হাতবোমা ও গুলি উদ্ধার, দোকান মালিক আটক

মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলায় পৃথক অভিযানে ককটেল, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের একটি ওয়েল্ডিং দোকান থেকে দুটি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় দোকান মালিক রিমন হোসেনকে আটক করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী গাংনী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল জোড়পুকুরিয়া বাজারে রিমন হোসেনের ওয়েল্ডিং দোকানে অভিযান চালায়। দোকান থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য দোকান মালিককে আটক করা হয়।

একইদিন সকালে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর গ্রামের একটি মাদ্রাসার পাশ থেকে একটি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। ককটেলটি নিরাপদে পানিভর্তি বালতিতে রেখে থানায় নেওয়া হয়।

অপরদিকে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা পৃথক আরেকটি অভিযানে চিৎলা ভিত্তি পাট বীজ খামারের ভেতর থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, এসব ঘটনায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

তবে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)