যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতি নিহত

খুলনা অফিস

প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল,২০২৬, ০১:৫১ পিএম
আপডেট : রবিবার, ১২ এপ্রিল,২০২৬, ০৬:৩১ পিএম
খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতি নিহত

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দশ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি মো. সোনামিয়া (৪৫) নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার পর খালিশপুর নয়াবাটী এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোনামিয়া নয়াবাটী এলাকার বাসিন্দা জব্বার সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খালিশপুর নয়াবাটী এলাকায় সোনামিয়ার একটি ভ্যারাইটিস স্টোর রয়েছে। প্রতিদিনের মতো শনিবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় একটি মোটরসাইকেলে তিন যুবক এসে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে দুইজন মুখোশধারী এবং একজন হেলমেট পরা ছিল। তারা ধারালো অস্ত্র দিয়ে সোনামিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে গিয়ে তাকে পুনরায় কুপিয়ে নিশ্চিত মৃত্যু জেনে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খালিশপুরের একটি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার এসআই পলাশ কুমার রায় জানান, সোনামিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)