যশোর, বাংলাদেশ || রবিবার, ৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরে এমপির পিএসের ওপর হামলা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০২:১৩ পিএম
আপডেট : রবিবার, ৩ মে,২০২৬, ০৪:০৪ পিএম
মণিরামপুরে এমপির পিএসের ওপর হামলা

যশোরের মণিরামপুরে গভীর রাতে রাজনৈতিক সহিংসতার ঘটনায় ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আ স ম ওবায়দুল্লাহ (৩৩) সশস্ত্র হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠছে। শনিবার (২ মে) দিবাগত গভীর রাতে উপজেলার কাঁচাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ওবায়দুল্লাহ পাড়িয়ালী গ্রামের বাছির আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাজনৈতিক উত্তেজনার জেরে রাতে বাড়ি ফেরার পথে কাঁচাবাজার এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

ঘটনার সময় ধারণ করা সিসিটিভি ফুটেজে স্থানীয় বিএনপি কর্মী বাপ্পীকে (পিতা: আজগর) পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় আরও ৪-৫ জন অংশ নেয় বলেও স্থানীয়রা জানিয়েছেন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত হলেও তার পায়ের হাড় ভেঙে গেছে।

এক্স-রে রিপোর্ট পাওয়ার পর অপারেশনের প্রয়োজন হতে পারে বলে তিনি উল্লেখ করেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)