কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ৩৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৪ মে) দুপুরে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাঁজাসহ গ্রেপ্তার ওই নারীর নাম রুচিয়া বেগম (৫৪)। তিনি ওই গ্রামের মৃত তরিকুল সর্দারের স্ত্রী।
এসময় তার আরেক সহযোগী রিপুল সর্দার (৩৯) পালিয়ে যান। রিপুল সর্দার একই গ্রামের মৃত লুৎফুর সর্দারের ছেলে।
গ্রেপ্তার রুচিয়া বেগম ও পলাতক রিপুল সর্দারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রুচিয়া বেগমের বসত ঘর ঘেরাও করে।
পরে ঘর তল্লাশ চালিয়ে খাটের নিচে থাকা দুটি চটের বস্তার মধ্যে কালো পলিথিনে মোড়ানো স্কচটেপযুক্ত গাঁজার ১৯টি পেটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার মধ্যে ১৮টি পেটিতে প্রতিটিতে দুই কেজি করে মোট ৩৬ কেজি এবং অপর একটি প্লাষ্টস্টক ব্যাগে একটি পেটিতে দুই কেজি মোট ৩৮ কেজি গাঁজা গাঁজা পাওয়া যায়।
উদ্ধার গাঁজার মূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার গ্রেপ্তার রুচিয়া বেগম ও পলাতক রিপুল সর্দারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাড়াগাতী থানায় মামলা দায়ের করেছেন।
এছাড়া, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।