যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিটিসিএল অফিসের ডিপি বক্স চুরি ব্যবসায়ীসহ তিনজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৮:০৮ পিএম
বিটিসিএল অফিসের ডিপি বক্স চুরি ব্যবসায়ীসহ তিনজন আটক

যশোর বিটিসিএল অফিস থেকে গ্রাহকের টেলিফোন সংযোগের জন্য স্থাপন করা ডিপি বক্স চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

এদের মধ্যে দুইজন ভাংড়ি ব্যবসায়ী। আটককৃতদের কাছ থেকে ওই বক্সের ভেতর থেকে খুলে নেওয়া তামার তার জব্দ করা হয়েছে।

এরা হলেন, চৌগাছার কুলিয়া গ্রামের মোশারফের ছেলে বর্তমানে যশোর শহরের চোপদারপাড়া আকবরের মোড়ের রুস্তম ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া হাসেম আলী (৪১), শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার নাসির মোল্লার ছেলে শুকুর আলী (৪৩) এবং শংকরপুর হারান বস্তির মজিদ শেখের ছেলে ইউনুস আলী (৩৭)।

বিটিসিএল অফিসের বার্তা বাহক মঙ্গলবার (৫ মে) কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, গত ৬ এপ্রিল দিবাগত রাতে তাদের অফিসের ডিপি বক্স চুরি হয়ে যায়। বিষয়টি জানার পর পুলিশকে জানানো হয়। পুলিশ অফিসে গিয়ে সিসি ক্যামেরায় ধারন করা ফুটেজ পর্যালোচনা করে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি ডিপি বক্স খুলে নিয়ে রিকশায় করে চলে যাচ্ছে।

এই ঘটনার পর পুলিশ বিষয়টি নজরে রাখে। গত সোমবার (৪ মে) দুপুর মণিহারের বিপরীতে একটি বাসকাউন্টারের সামনে থেকে হাসেম আলীকে আটক করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে চুরির কথা স্বীকার করে জানায় সেগুলো দুটি ভাংড়ির দোকানের বিক্রি করা হয়েছে। এরপর শংকরপুরে অপর আসামি শুকুর আলী ও ইউনুস আলীর ভাংড়ির দোকানে অভিযান চালানো হয়। দুই দোকান থেকে ডিপি বক্সের ভেতরে থাকা তামার তার জব্দ করা হয়েছে। পরে তাদেরও এই মামলায় আটক করা হয়।

কোতোয়ালি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক তিনজনকে চুরির মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)