যশোর, বাংলাদেশ || বুধবার, ২০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মানব পাচার মামলায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০৭:৩৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০৮:২৬ পিএম
মানব পাচার মামলায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট

অভয়নগরের একটি মানব পাচার মামলায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পিবিআই। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই কমলেশ মন্ডল।

অভিযুক্ত আসামিরা হলো, অভয়নগরের মালাধারা গ্রামের বাসিন্দা ও নড়াইল সদরের চকই গ্রামের মধ্যপাড়ার মাহমুদ ফকিরের ছেল বিল্লাল হোসেন, মফিজের স্ত্রী ও ছবেদ আলী মোল্লার মেয়ে মরিয়ম খাতুন ও মাহতাব সরদারের ছেলে মফিজ সরদার।

মামলার অভিযোগে জানা গেছে, অভয়নগরের দীঘিরপাড় গ্রামের এক নারীকে আসামি বিল্লাল ভালো বেতনে ঢাকায় চাকরির প্রস্তাব দেয়। এতে রাজি হলে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর আসামি বিল্লাল ওই নারীকে ঢাকায় নেওয়ার কথা বলে কৌশলে সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করে নিয়ে যায়। এরপর বিল্লাল ওই নারীকে ব্যাঙ্গালুরু শহরে অপর আসামিদের কাছে পৌঁছে দেয়। এরপর মরিয়ম ও মাহতাব ওই নারীকে জোর করে পতিতাবৃত্তি করতে বাধ্য করে।

২০২৫ সালের ১২ মার্চ ওই নারী ফোনে বিষয়টি তার বাড়িতে জানান। এরপর স্বজনরা আসামিদের সাথে যোগাযোগ করে ওই নারীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। ২০২৫ সালের ১৫ আগস্ট ওই নারীর মামা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন।

মামলার তদন্তকালে ভারতীয় পুলিশ ওই নারীকে উদ্ধার করে চলতি বছরের ২৩ মার্চ দেশে পাঠিয়ে দেয়। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে পাচারের সাথে জড়িত থাকায় ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতের সংশ্লিষ্ট দপ্তরে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)