যশোর, বাংলাদেশ || বুধবার, ২০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০৮:২৯ পিএম
আপডেট : বুধবার, ২০ মে,২০২৬, ০১:৫৪ এ এম
মেহেরপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

হেরোইন মামলায় মেহেরপুরে মিয়ারুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের ছামরুর মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২০ জুন রাতে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল উপজেলার নুরপুর মোড়ে  একটি ইজিবাইক তল্লাশি করে। এসময ইজিবাইকের যাত্রী মিয়ারুল ইসলামকে আটক করে দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে বহনকারী ইজিবাইকটি জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-৮(গ)/৪১/৩৮ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নম্বর-৮, সেশন ৭২১/২০২৪ এবং জিআর নং-২০৩/২০২৪ (সদর)।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১১ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্যপ্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সেলিম রেজা কল্লোল কৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)