স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে হেরোইনসহ সাথী খাতুন (৩২) নামে এক নারীকে আটকের দাবি করেছে ডিবি পুলিশ। সোমবার (১৮ মে) বিকেলে শহরের রেলগেট থেকে তাকে আটক করা হয়। আটক সাথী খাতুন বেনাপোল পোর্ট থানাধীন ভবের বেড় পশ্চিমপাড়ার রবিউল শিকদারের মেয়ে।
ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রেলগেটের কালুর মাংসের দোকানের সামনে অভিযান চালান। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথী খাতুন নামে ওই নারী পালানোর চেষ্টা করেন। তবে ডিবি পুলিশ তাকে ধরে ফেলে। সাথী খাতুনের কাছ থেকে ২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।