যশোর, বাংলাদেশ || রবিবার, ১৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ার হত্যাচেষ্টা মামলার তিন আসামি কাশিয়ানিতে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ০৩:৪৯ পিএম
আপডেট : রবিবার, ১৪ জুন,২০২৬, ০৬:৫৩ পিএম
কালিয়ার হত্যাচেষ্টা মামলার তিন আসামি কাশিয়ানিতে গ্রেপ্তার

নড়াইলের কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের শাহাবুদ্দিন থান্দার হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৬ যশোর ক্যাম্প ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ অভিযানে গত শনিবার (১৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, হাড়িডাঙ্গা গ্রামের শিশান থান্দার (৫০), বায়েজিদ থান্দার (৩০) ও তোকা থান্দার (২৫)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, গত ১৯ মে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শাহাবুদ্দিনকে তার নিজস্ব জায়গার রাস্তা দিয়ে চলাচল করতে বাধা দেওয়া হয়। ওই দিনই আসামিরা অনধিকার প্রবেশ করে শাহাবুদ্দিনের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। সে সময় শাহাবুদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা মারাত্মক রক্তাক্ত ও জখম অবস্থায় শাহাবুদ্দিনকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় কালিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে এই মামলার এজাহারভুক্ত প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)