স্টাফ রিপোর্টার
, যশোর
বাড়ি ভাড়ার অগ্রিম টাকা ও দুটি এসি আত্মসাতের অভিযোগে বাড়ির মালিক ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যশোর শহরের বেজপাড়া মেইন রোডের শেখ সিরাজুল ইসলামের ছেলে মামলাটি করেছেন।
আসামিরা হলেন ঘোপ সেন্ট্রাল রোডের ফুড অফিসের সামনের সাইফুল ইসলাম (৬৫), তার স্ত্রী রিপা বেগম (৫৫) এবং তাদের সন্তান সাকিব ইসলাম (৩০)।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আভিযোগটি আমলে নিয়ে তা সরাসরি এজাহার হিসাবে রেকর্ড করার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
সিরাজুল ইসলাম অভিযোগপত্রে উল্লেখ করেছেন, চলতি বছরের ১ জানুয়ারি তিনি সাইফুল ইসলামের ষষ্টিতলার বাড়ির ছয়তলার পশ্চিমপাশের দুই রুমের ফ্ল্যাট ভাড়া নেন। চুক্তি অনুযায়ী তিনি দুই মাসের বাড়ি ভাড়ার অগ্রিম ৩৮ হাজার টাকা দিয়ে দেন।
এইপর তিনি বাড়িতে ওঠেন এবং এক লাখ ৬৫ হাজার টাকা মূল্যের দুটি এসি দুইরুমে সেট করেন। গত ২৫ মার্চ বাড়ির মালিক রিপা বেগম হঠাৎ বাড়ি ছেড়ে দিতে বলেন।
বলা হয়, ‘আমার বাড়ি, যাকে খুশি রাখবো যাবে খুশি রাখবো না।’ তিনি মানসম্মনের কথা বিবেচনা করে ২৭ মার্চ ফার্নিচার নিয়ে বাড়ি ছাড়েন। পরিদন ২৮ মার্চ এসি খুলতে গেলে বলা হয় তারা মিস্ত্রি দিয়ে খুলে দেবেন।
এরপর দেড় মাস হয়ে গেলে এসি খুলে দেন না। আর অগ্রিম ৩৮ হাজার টাকাও দেন না। এ বিষয়ে কথা বলতে গেলে বাড়ির মালিক তালবাহানা করেন। পরবর্তীতে তিনি এসি দেখতে না পেয়ে বাড়ির মালিকের সাথে কথা বলেন। তার ঘরের ড্রইং রুমে শালিস হয়।
সেখানে কথা বলার এক পর্যায়ে বলেন, দুটি এসিই বিক্রি করে দেওয়া হয়েছে। আর বাড়ি ভাড়া বাবদ অগ্রিম এক টাকাও দেওয়া হবে না। তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। শেষে সিরাজুল ইসলাম আদালতে এই মামলা করেন।