স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদরের বসুন্দিয়া এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ভুক্তভোগী অভয়নগর উপজেলার এক গৃহবধূ কোতোয়ালি মডেল থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, গত ১৫ জুন দুপুরে পূর্ব পরিচিত আব্দুল্লাহ আল মামুন তাকে মোবাইলফোনে বসুন্দিয়া মোড়ে যেতে বলেন। পরে সেখানে দেখা হলে অভিযুক্ত তাকে কৌশলে গাইদগাছি গ্রামের একটি মেহগনি বাগানে নিয়ে যান। সেখানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়।
পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান এবং থানায় অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন জানান, সোমবার দিবাগত রাতে বসুন্দিয়া মোড় থেকে আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।