যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এবার সিগারেটও নকল!

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৯:১৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ১০:৪৬ পিএম
এবার সিগারেটও নকল!

যশোর উপশহর এলাকায় নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপশহর পুলিশ ক্যাম্প।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেটসহ মো. রাসেল (৫০) নামে এক চা দোকানিকে হাতেনাতে আটক ও পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে সাজা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এই অভিযান চালানো হয়।

সাজাপ্রাপ্ত মো. রাসেল চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন বাঁকা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

তিনি যশোর নতুন উপশহর ইউনিয়নের ৭ নম্বর সেক্টরের আই-৩ ব্লকে বসবাস করেন। উপশহর ক্লাবের পাশে তার একটি নতুন চায়ের দোকান রয়েছে।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফউদ্দীনের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সেখানে অভিযান চালান।

অভিযানকালে রাসেলের দোকান তল্লাশি করে লুকিয়ে রাখা ১০ কার্টন ডার্বি এবং ৫ কার্টন হক গোল্ড ব্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়।

প্যাকেট হুবহু একই হলেও ভেতরের সিগারেটগুলো ছিল সম্পূর্ণ নকল ও স্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।

অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফউদ্দীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার ও আইন লঙ্ঘনের অপরাধে ব্যবসায়ী রাসেলকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন। একই সাথে ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে জব্দকৃত ১৫ কার্টন নকল সিগারেট পুড়িয়ে ফেলা হয়।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে জানান, সাধারণ মানুষ যেন কোনো ধরনের প্রতারণা ও ভেজাল পণ্যের শিকার না হন, সেজন্য মাদকবিরোধী অভিযানের পাশাপাশি এই ধরনের ভেজাল ও নকল পণ্যবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)