যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আর্জেন্টিনার সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি, থানায় অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৯:০১ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৯:২৩ পিএম
আর্জেন্টিনার সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি, থানায় অভিযোগ

আর্জেন্টিনার সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কেশবপুর থানায় অভিযোগ দিয়েছেন অহিদুর রহমান অন্তু নামে এক যুবক।

সোমবার (১৫ জুন) রাতে রাসেল বাবু নামে আইডির বিরুদ্ধে ওই অভিযোগটি দাখিল করা হয়।

অভিযোগে বলা হয়েছে, উপজেলার মুলগ্রামের মশিয়ার রহমানের ছেলে অহিদুর রহমান অন্তু আর্জেন্টিনার একজন কট্টর সমর্থক। ১২ জুন বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনে মধ্যে অন্তু আর্জেন্টিনার জার্সি পরে ফেসবুকে তার একটি ছবি পোস্ট করেন।

কেশবপুর শহরের বালিয়াডাঙ্গা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল বাবু এআই প্রযুক্তি ব্যবহার করে তার গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ফেসবুকে তা পোস্ট করেন। এতে ক্ষিপ্ত হন অন্তু। পরে রাসেলকে আসামি করে মানহানির অভিযোগ করে থানায় এজাহার দেন।

অন্তু বলেন, ছবিটি ফেসবুক থেকে সরিয়ে ফেলতে একাধিকবার অনুরোধ করা হলেও রাসেল বাবু তাতে কর্ণপাত করেননি।

কেশবপুর থানার থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘এআই প্রযুক্তি ব্যবহার করে জার্সি পরিবর্তনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)