যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চাকু ঠেকিয়ে আইফোন ছিনতাই, বাহিনীর সদস্য আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৯:৪১ পিএম
চাকু ঠেকিয়ে আইফোন ছিনতাই, বাহিনীর সদস্য আটক

যশোরের পুলেরহাট এলাকায় এক যুবককে মোবাইলফোন কেনার কথা বলে ডেকে এনে চাকু ঠেকিয়ে আইফোন-১৭ প্রো ছিনতাই এবং দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

পুলেরহাট এলাকার কথিত তান বাহিনীর প্রধান তানভির রহমান তানসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। একইসাথে ঘটনার সাথে জড়িত অভিযোগে তাসনিম আহমেদ স্বপ্ন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক স্বপ্ন সদর উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা। মামলার অন্য আসামিরা হচ্ছে আনোয়ার হোসেন মিলন ও সামিউল ইসলাম। এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি করেছেন মণিরামপুর উপজেলার কুয়াদা বাজারের মোল্লাডাঙ্গা গ্রামের মহিবুর রহমানের ছেলে আবিদুর রহমান মুন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সম্প্রতি তিনি তার মোবাইলফোনটি বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেন। এরপর স্বপ্ন মোবাইলে যোগাযোগ করে তাকে পুলেরহাটে যেতে বলে। গত ২৬ মে দুপুর তিনটার দিকে তিনি পুলেরহাট স্কাউট অফিসের সামনে পৌঁছালে স্বপ্ন অন্য আসামিদের সেখানে ডেকে আনে।

অভিযোগে বলা হয়, পরে তারা তাকে মারধর এবং একপর্যায়ে চাকু ঠেকিয়ে তার আইফোন (১৭ প্রো ব্রান্ড) ছিনিয়ে নেয়। একইসাথে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে আসামিরা ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে ভুক্তভোগী বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়। পুলিশের তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর সোমবার (১৫ জুন) মধ্যরাতে এ ঘটনায় মামলা হয়েছে। একই রাতে যশোর সদর উপজেলার বাগেরহাট গ্রাম থেকে স্বপ্নকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আল আমিন হোসেন জানান, মঙ্গলবার দুপুরে আটক স্বপ্নকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)