যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাড়িমালিক এসে দেখেন তালা ভাঙা, টাকা গহনা নেই

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৭:৫৮ পিএম
বাড়িমালিক এসে দেখেন তালা ভাঙা, টাকা গহনা নেই

যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের উত্তর লাউড়ী গ্রামে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

এ সময় নগদ টাকা ও সোনার অলংকারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাড়িটি এ সময় ফাঁকা ছিল।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উত্তর লাউড়ী গ্রামের বাসিন্দা হাসাবুর রহমান শাওনের বাবা আবুল হোসেন ও মা আনোয়ারা বেগম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এ সুযোগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটা থেকে থেকে মঙ্গলবার ভোর সাড়ে চারটের মধ্যে কোনো এক সময় চোর বা চোরচক্র বাড়ির সীমানা প্রাচীর টপকে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে হাসাবুর রহমান শাওন বাড়িতে এসে দেখতে পান ঘরের আলমারি, লোহার বাক্স ও প্লাস্টিকের ওয়ারড্রোব ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো ফেলে রাখা হয়েছে। পরে তিনি জানতে পারেন, আলমারিতে রাখা নগদ ৩০ হাজার টাকা, একটি সোনার চেইন, একটি সোনার আংটি ও একটি নাকফুল চুরি হয়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরচক্র পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটিয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)