যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কিশোরের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৮:১৮ পিএম
কিশোরের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ

যশোরের চৌগাছায় প্রায় ছয় বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

প্রতিবেশী এক শিশুকে ২০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ।

মঙ্গলবার শিশুর কান্নাকাটির সূত্র ধরে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ জুন বিকেল সাড়ে তিনটার দিকে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বানুরহুদা গ্রামের ওই শিশুকে একই গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক প্রলোভন দেখিয়ে প্রতিবেশী আকলিমা বেগমের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে বলাৎকার করা হয়।

মঙ্গলবার টয়লেট করতে গেলে কষ্ট পায় এবং কান্নাকাটি শুরু করে। তার মা বারবার জিজ্ঞাসা করলে সে সোমবারের ঘটনা বলে। এরপর শিশুটির বাবা দশপাখিয়া পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে চৌগাছা থানায় নিয়ে যায়।

অভিযুক্ত মোস্তাক (১৪) একই গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেছেন, অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)