যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পিস্তল ও ম্যাগাজিনসহ দু'জনকে আটকের দাবি ডিবির

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৬:২২ পিএম
আপডেট : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৮:২৩ পিএম
পিস্তল ও ম্যাগাজিনসহ দু'জনকে আটকের দাবি ডিবির

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে দুইজনকে আটকের দাবি করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে ডিবির দাবি।

বুধবার (১৭ জুন) দুপুরে যশোর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে ডিবি যশোরের অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় রুদ্রপুর উত্তরপাড়ার বাসিন্দা রাসেল রানাকে তার টিনের বসতঘর থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার শোয়ার ঘরের বালিশের নিচে রাখা একটা পলিথিন ব্যাগে অস্ত্র ও ম্যাগাজিন থাকার কথা জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যাগ থেকে দুইটি ৭ দশমিক ৬৫ বোরের বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে ডিবি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পরে রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে বেনাপোলের পুটখালী পশ্চিমপাড়া এলাকা থেকে জিয়াউর রহমান ওরফে হাফিজুর নামে আরও একজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক রাসেল রানার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং একটি ভিভো মোবাইল ফোন।

আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)