যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রান্তিক কৃষকদের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ প্রদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ১০:২৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০১:১১ এ এম
প্রান্তিক কৃষকদের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ প্রদান

কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে খুলনার পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ এর বীজ বিতরণ করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় বুধবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের ৩০ জন এবং এর আগের দিন সোলাদানা ইউনিয়নের ৩৫ জনসহ মোট ৬৫ জন প্রান্তিক কৃষকের মাঝে ব্রি ধান-৮৭ এর বীজ বিতরণ করা হয়।

কৃষকদের হাতে বীজ তুলে দেন লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা এবং সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মণ্ডল।

এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আতাউল্লাহ, মো. আব্দুল্লাহ, স্টার প্রজেক্টের টিম লিডার শারমিন আরা লিনা, অ্যাকাউন্টস অফিসার যোসেফ সরকার, প্রজেক্ট অফিসার এসএম আফজাল হোসেন, সিএম আলমগীর হোসেন, অনন্যা বৈরাগী ও রেশমা সুলতানা।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)