যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুবর্ণভূমি বিশ্বকাপ প্রেডিকশন: দ্বিতীয় পর্বে জয়ী জনি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ১২:০১ এ এম
সুবর্ণভূমি বিশ্বকাপ প্রেডিকশন: দ্বিতীয় পর্বে জয়ী জনি

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে মিডিয়া আউটলেট সুবর্ণভূমি আয়োজিত বিশ্বকাপ প্রেডিকশনের দ্বিতীয় দিন বিজয়ী হয়েছেন জনি আহমেদ।
মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টায় সুবর্ণভূমির অফিসিয়াল ফেসবুক পেজে দ্বিতীয় পর্বের প্রশ্নসম্বলিত একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছিল। দ্বিতীয় পর্বের প্রশ্ন ছিল, ‘আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
ক) প্রথম গোল করবে আর্জেন্টিনা
খ) প্রথম গোল করবে আলজেরিয়া

নির্ধারিত নিয়মাবলি ও শর্ত মেনে পাঠক ও দর্শকরা এই প্রতিযোগিতায় অংশ নেন। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী হয়েছেন জনি আহমেদ নামে এক পাঠক/দর্শক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুবর্ণভূমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য জনি আহমেদকে অনুরোধ জানানো হয়েছে।

এদিন আরও যারা সঠিক উত্তর দিয়েছেন, তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে সানজিদা আল হাসান ও হাসিবুল ইসলাম লিমন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। যদি কোনো কারণে জনি আহমেদ যোগাযোগ না করেন অথবা তার সাথে যোগাযোগ না করা যায়, তাহলে পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয়জনের সাথে যোগাযোগ করা হবে।

বিশ্বকাপ ফুটবল চলাকালে প্রতিদিন রাত ১১টায় সুবর্ণভূমির ফেসবুক পেজে নতুন দিনের প্রেডিকশন প্রকাশ করা হবে। প্রতিদিনের নির্ধারিত খেলার আগ মুহূর্ত পর্যন্ত প্রেডিকশনের উত্তর দেওয়া যাবে।

প্রতিদিন খেলা শেষে সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করবে সুবর্ণভূমি। পুরস্কার গ্রহণের সময় বিজয়ীর পরিচয় নিশ্চিতের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট অথবা শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি এনআইডি না থাকে তাহলে স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

বিশ্বকাপের আনন্দকে পাঠকদের মাঝে আরও বাড়িয়ে দিতে এই আয়োজন চলমান থাকবে বলে জানিয়েছে সুবর্ণভূমি কর্তৃপক্ষ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)