যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচারের ঘটনায় মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ১০:১৩ পিএম
বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচারের ঘটনায় মানববন্ধন

বাগেরহাটের কচুয়ায় একটি শ্লীলতাহানির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

বুধবার বিকেলে পদ্মনগর এলাকায় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে দলমত নির্বিশেষে স্থানীয়রা অংশ নেন।

স্থানীয় বিএনপি সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সরদার জাহিদ এবং ওলামা দল নেতা মাওলানা মানফুজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুন কচুয়া উপজেলার পদ্মনগর এলাকায় এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে পদ্মনগর এলাকার একজন বয়স্ক দোকানি হাকিমের নাম উঠে আসে।

বিষয়টি জানাজানি হলে ঘটনার প্রকৃত সত্যতা ও উভয় পক্ষের বক্তব্য জানার উদ্দেশ্যে ঘটনাস্থলে যান বাগেরহাট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মানফুজুর রহমান।
তিনি ঘটনাস্থলে গেলে কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোলযোগ সৃষ্টি করে এবং বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে এই ঘটনাকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ এবং মাওলানা মানফুজুর রহমানকে জড়িয়ে নানা বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)