যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জীবননগরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৫:২৬ পিএম
আপডেট : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৮:২২ পিএম
জীবননগরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকারের অভিযানে বিভিন্ন অভিযোগে জীবননগরে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ জুন) জীবননগর বাজার এলাকায় সার,বীজ, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতা করেন জেলা বীজ ও প্রত্যায়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। 

অভিযানে অংশ নেওয়া ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, জীবননগরে সার, বীজ, চাউল ও ওষুধসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ না করার অপরাধে আশরাফুল স্টোরের স্বত্বাধিকারী আশরাফুল হককে ৫ হাজার টাকা, বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য তথ্য না থাকায় জয়া বীজ ভান্ডারের মালিক আব্দুল হাকিমকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও লাইসেন্স ব্যাতিত ব্যবসা পরিচালনার দায়ে এরিন চাউল ঘরের মালিক আব্দুল আলীমকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)