যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট : রবিবার, ২১ জুন,২০২৬, ০২:৫৯ পিএম
মেহেরপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলার চাঞ্চল্যকর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ। গাংনীর ভবানিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম করমদি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত মন্টু শাহ গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পুরাতনপাড়া এলাকার ফজল আলীর ছেলে। আজ রবিবার (২১ জুন) সকাল ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা হাজতে পাঠানো হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বছরের ২০ ডিসেম্বর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ও সাহেবনগর মাঠের মধ্যকার একটি পেঁপে বাগান থেকে তপন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। ওই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তপনের স্ত্রী আশিকা ইয়াসমিন রুপা বাদী হয়ে গাংনী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-২২, তারিখ: ২২/১২/২০২৫, ধারা-৩০২/৩৪)।

পরবর্তী সময়ে তদন্তে নেমে এই মামলায় সাতজনকে সন্দেহভাজন আসামি হিসেবে তালিকাভুক্ত করে পুলিশ। গ্রেপ্তার মন্টু শাহ পুলিশের তৈরি করা সেই তালিকার ছয় নম্বর আসামি।

গাংনী থানার ওসি মোহাদ্দিদ মোর্শেদ আরও জানান, মামলার পর থেকেই মন্টু শাহসহ অন্য সব আসামি এলাকা ছেড়ে পলাতক ছিলেন। গ্রেপ্তার মন্টুকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)