যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গা মাছ বাজার থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০১:৪৮ পিএম
আপডেট : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৩:১৭ পিএম
চুয়াডাঙ্গা মাছ বাজার থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা শহরের মাছপট্টি কবরস্থানের সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে পরিত্যক্ত অবস্থায় বস্তুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাছপট্টির আড়তে প্রতিদিনের মতো মাছ কেনাবেচা চলছিল। এ সময় কবরস্থানের সামনে লাল স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন ব্যবসায়ীরা। বস্তুটি শক্তিশালী বিস্ফোরক বা বোমা হতে পারে, এমন সন্দেহে তারা তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর থানায় খবর দেন।

খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারপাশ অবরুদ্ধ করে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। পরে অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানায়, কে বা কারা, কী উদ্দেশ্যে জনাকীর্ণ বাজার এলাকায় এই বস্তু ফেলে গেছে, তা উদ্ঘাটনে কাজ শুরু হয়েছে। ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)