যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জীবননগরে নকল ‘তীর গমের ভুসি’ তৈরি ও বাজারজাত, লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০২:১১ পিএম
আপডেট : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৩:২১ পিএম
জীবননগরে নকল ‘তীর গমের ভুসি’ তৈরি ও বাজারজাত, লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অবৈধভাবে পণ্য তৈরির অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বুধবার জীবননগর শহরের চ্যাংখালী সড়কে বাজার তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় বাজারে কীটনাশক ও পশুখাদ্য হিসেবে ব্যবহৃত ভুসির আড়তগুলোতে তদারকি করা হয়।

তদারকির সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করে অবৈধভাবে নকল পণ্য (তীর গমের ভুসি) তৈরি ও বাজারজাতকরণের সত্যতা মেলায় 'মেসার্স শাহীন ট্রেডার্স' নামক একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত স্বত্বাধিকারী মো. সাইফুল হক তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযান পরিচালনাকালে সহকারী পরিচালক বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ ও বীজ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

অভিযানে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)