যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে গাঁজাসহ ''মাদক কারবারি'কে গ্রেপ্তারের দাবি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৫:০৫ পিএম
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৬:০৯ পিএম
মহেশপুরে গাঁজাসহ ''মাদক কারবারি'কে গ্রেপ্তারের দাবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক কেজি গাঁজাসহ মহিদুল মল্লিক (৩৭) নামে এক 'মাদক কারবারিকে' গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে মহেশপুর শহরের জলিলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহিদুল মল্লিক উপজেলার ভৈরবা (কুল্লাহপাড়া) গ্রামের মৃত আলী কদর মল্লিকের ছেলে।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকালে মহেশপুর থানার এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল জলিলপুর পাঁচমাথা টু ভৈরবা সড়কে চেকপোস্ট বসায়। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশিকালে মহিদুল মল্লিকের হাতে থাকা একটি গোলাপি রঙের ব্যাগ থেকে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি মামলা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)