যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভুয়া আয়কর অফিসারের ছয় মাসের কারাদণ্ড

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৯:২৩ পিএম
ভুয়া আয়কর অফিসারের ছয় মাসের কারাদণ্ড

উৎপল কুমার রায় (৩৩) নামে এক ভুয়া আয়কর অফিসারকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, বৃহস্পতিবার বিকেলে উৎপল কুমার রায় সাগরদাঁড়ী এলাকার শরিফুল ইসলাম পলাশের বিকাশের দোকানে যান। তিনি নিজেকে আয়কর অফিসার হিসেবে পরিচয় দিয়ে তার আয়কর রিটার্ন দাখিলের কাগজ দেখতে চান। কাগজ দেখাতে ব্যর্থ হলে তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করা হয়। মামলার ভয়ে পলাশ তাকে পাঁচ হাজার টাকা প্রদান করেন।

এরপর ওই ভুয়া কর্মকর্তা হাসানপুর বাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে একইভাবে প্রত্যেক দোকানির কাছ থেকে দশ হাজার করে টাকা দাবি করে। টাকা না দিলে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়। তখন দোকানিদের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে।

অবস্থা বেগতিক দেখে সে মোটরসাইকেলে পালাবার চেষ্টা করে। তখন কয়েক যুবক তাকে ধাওয়া করে ধরে ফেলে। খবর দেওয়ার পর পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট রেকসোনা খাতুন তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ওইসময় তার কাছে থাকা তিনটি মোবাইলফোন সেট ও আয়কর অফিসের বিভিন্ন ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।

উৎপল যশোরের বাঘারপাড়া উপজেলার রবীন্দ্রনাথ রায়ের ছেলে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)