যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অনলাইনে জুয়া খেলার অভিযোগে দু’যুবক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৮:১৯ পিএম
অনলাইনে জুয়া খেলার অভিযোগে দু’যুবক আটক

অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুই যুবককে আটক করেছে যশোর ডিবি পুুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা।

গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের ধর্মতলা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে দাবি করা হয়েছে।

এরা হলেন, যশোরের শার্শা উপজেলার গোকর্ণ গ্রামের হাফিজুর রহমনের ছেলে ইমদাদুল হক জিসান (২৪) এবং ট্যাংরালি গ্রামের শরিফুল ইসলামের ছেলে তৌহিদুজ্জামান রাসেল (২৪)।

উপ-পরিদর্শক জয়নুল আবেদীন বলেছেন, গোপন খবর ছিল- কয়েকজন বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন এবং ই-ট্রানজেকশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার ব্যবসা চালিয়ে আসছে। সংবাদ পেয়ে তিনি আরও পুলিশ সদস্য নিয়ে সেখানে যান। পুলিশ দেখে অন্যরা পালিয়ে গেলেও দুইজনকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম, দুইটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। ওই মোবাইলফোনে অনলাইনে জুয়া খেলার বিভিন্ন সাইট দেখা গেছে। জিজ্ঞাসাবাদ করা হলে তারা জুয়া খেলার কথা স্বীকার করেছে।

কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)