যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আগৈলঝড়া থানায় হামলা মামলার আসামি যশোরে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৮:৩৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৯:০৩ পিএম
আগৈলঝড়া থানায় হামলা মামলার আসামি যশোরে গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়া থানা ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি রিফাত ফকিরকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে যশোর সদরের বাহাদুরপুর তেঁতুলতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দের নেতৃত্বে একটি দল এবং বরিশাল ডিবি পুলিশের একটি বিশেষ দলের যৌথ অভিযান পরিচালনা করেন।

আটক রিফাত ফকির বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী ফকিরবাড়ী গ্রামের খোকন ফকিরের ছেলে। সন্ধ্যায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বরিশাল ডিবি পুলিশ তাকে যশোর থেকে বরিশালের উদ্দেশে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই একটি চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে পরদিন সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। থানা হেফাজতে থাকা অবস্থায় তিনি দেওয়ালে নিজের মাথায় আঘাত করে অচেতন হয়ে পড়েন। পরে তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে থানায় প্রবেশ করে ভাঙচুর চালায়।

ঘটনার রাতেই উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও তিনশ’ জনকে আসামি করা হয়।

এ মামলায় এর আগে এজাহারভুক্ত প্রধান আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর আসামি ইয়াসমিন আক্তারসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় রিফাত ফকিরের অবস্থান শনাক্ত করে তাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে বলেন, ঘটনার পর থেকেই পুলিশের কাছে তথ্য ছিল যে রিফাত যশোরে আত্মগোপনে রয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়। এরপর বরিশাল ডিবি পুলিশের বিশেষ দলের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)