যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গায় বাল্যবিয়ে আয়োজকের জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৭:৫১ পিএম
চুয়াডাঙ্গায় বাল্যবিয়ে আয়োজকের জরিমানা

চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় বাল্যবিয়ের আয়োজন করায় নাবালিকা কন্যার মাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় এবং বাল্যবিয়ে বন্ধ করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র।

নির্বাহী অফিসার তিথি মিত্র জানান, চুয়াডাঙ্গা পৌরসভার গুলশানপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। মেয়ের বাল্যবিবাহের আয়োজনের জন্য কন্যার মাকে বাল্য বিবাহ নিরোধ আইন -২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ২০০০/-(দুই হাজার টাকা) জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করা হয় এবং এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হলে বিয়ের আয়োজন করবেন না মর্মে মেয়ে মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)