যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় পাসের হার ৪২.২৮, জিপিএ-৫ পেয়েছেন সাতজন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৩:০১ পিএম
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৩:৫২ পিএম
দেবহাটায় পাসের হার ৪২.২৮, জিপিএ-৫ পেয়েছেন সাতজন

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৪২ দশমিক ২৮ শতাংশ। উপজেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩২৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ৪৪১ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছেন মাত্র সাতজন পরীক্ষার্থী।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ থেকে ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭২ জন (পাসের হার ৫৩.৩৩%)। সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ থেকে ৩৮৩ জনের মধ্যে পাস করেছেন ১৩৬ জন (পাসের হার ৩৫.৫১%)। দেবহাটা কলেজ থেকে ৮৭ জনের মধ্যে পাস করেছেন ১৪ জন (পাসের হার ১৬.০৯%)।

এছাড়া সখীপুর ফাজিল মাদরাসা থেকে ৩৬ জনের মধ্যে ২২ জন, নওয়াপাড়া আলিম মাদরাসা থেকে ২০ জনের মধ্যে ১৯ জন এবং হাদীপুর জগন্নাথপুর আহ্ছানিয়া আলিম মাদরাসা থেকে সাতজনের মধ্যে একজন উত্তীর্ণ হয়েছেন।

কারিগরি শাখায় দেবহাটা কলেজ (বিএমটি) থেকে ৩১ জনের মধ্যে ২১ জন, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ (বিএমটি) থেকে ৩৬ জনের মধ্যে ২১ জন এবং ইছামতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ২৯ জনের মধ্যে ১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ফলাফলে দেখা যায়, পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে নওয়াপাড়া আলিম মাদরাসা (৯৫%)। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার দেবহাটা কলেজে, মাত্র ১৬ দশমিক ০৯ শতাংশ। উপজেলায় জিপিএ-৫ পাওয়া সাতজনের মধ্যে হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের তিনজন, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের তিন এবং নওয়াপাড়া আলিম মাদরাসার একজন শিক্ষার্থী রয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার জানান, এবারের পরীক্ষায় দেবহাটার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার আশানুরূপ হয়নি। আগামীতে ফলাফলের উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)