যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০১:২২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০২:৪৩ পিএম
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভেতর থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজের পুরোনো পাঁচ নম্বর ভবনের সামনে একটি মিষ্টির প্যাকেটের (ডিব্বা) ভেতর লাল টেপে মোড়ানো সন্দেহজনক বস্তুটি দেখতে পান কলেজসংশ্লিষ্টরা।

বিষয়টি নজরে আসার পরপরই কলেজের অধ্যক্ষ পুলিশকে খবর দেন। পরে মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দীন বলেন, 'একটি মিষ্টির ডিব্বার ভেতরে লাল টেপে মোড়ানো বস্তু দেখা গেছে। এটি বোমা কি না, তা আমরা নিশ্চিত নই। কলেজে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন বস্তু পাওয়ার বিষয়টি উদ্বেগজনক।'

কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ আহমেদ জানান, কলেজে কোনো ধরনের সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। তবে এটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা পরীক্ষা না করে নিশ্চিত হওয়া যাবে না।

কে বা কারা, কী উদ্দেশ্যে কলেজের ভেতরে এই বস্তু রেখে গেছে, তা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)