যশোর, বাংলাদেশ || সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৩:৫১ পিএম
আপডেট : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৪:০৯ পিএম
গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি

বেতনের তিনগুণ বৃদ্ধি, পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে আন্দোলন করায় যশোর অঞ্চলের দুই হাজার ২১২ জন গ্রামীণ ডাক কর্মচারীর বেতন কেটে নেওয়ার অভিযোগ করা হচ্ছে। খুলনা বিভাগীয় পোস্ট মাস্টার জেনারেল ও ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

শনিবার বেলা ১২টায় যশোর প্রেসক্লাবে 'গ্রামীণ ডাক-কর্মচারী ইউনিয়ন' আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আকাশ খান।

তিনি জানান, যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহে চরম বৈষম্যের শিকার হচ্ছেন কর্মচারীরা। বর্তমানে একজন পোস্ট মাস্টার চার হাজার ৪৬০ টাকা, পিয়ন চার হাজার ৩৫৪ টাকা, রানার চার হাজার ১৭৭ টাকা এবং অফিস আয়া মাত্র চার হাজার ৬০ টাকা মাসিক বেতন পান। এই অপ্রতুল আয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় তারা আন্দোলনে নামেন।

আন্দোলনকারীরা জানান, টানা ১৩ দিন ধর্মঘটের পর কর্তৃপক্ষের আশ্বাসে কাজ শুরু করে জমে থাকা ভূমির পরচা, ড্রাইভিং লাইসেন্স ও চিঠিপত্রসহ সব সেবা দিয়ে আসলেও চলতি মাসের বেতন থেকে ১৩ দিনের টাকা কেটে নেওয়া হয়।

সংবাদ সম্মেলন থেকে কেটে নেওয়া বেতন ফেরত, ন্যূনতম ২০ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ, পদোন্নতি, বাইসাইকেল ও পোশাক সরবরাহের দাবি জানানো হয়। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সমাধান না হলে অনশনসহ সারাদেশে কঠোর ধর্মঘটের হুঁশিয়ারি দেন নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের নেতারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)