যশোর, বাংলাদেশ || সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শাপলা তুলতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৫:০২ পিএম
আপডেট : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৮:১৯ পিএম
শাপলা তুলতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরের পারখাজুরা বাঁওড়ের পাশে ধানক্ষেতে জমে থাকা পানিতে শাপলা তুলতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত দুই শিশুর নাম ইয়াসমিন খাতুন (৬) ও জিসান হোসেন (১০)। ইয়াসমিন ওই গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ও জিসান মফিজুর রহমানের ছেলে। তারা স্থানীয় হাজরাকাঠি মহিলা আলিম মাদরাসার যথাক্রমে প্রথম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের হাজরাকাঠি ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসান বলেন, স্থানীয় পারখাজুরা বাঁওড়ের কাছে হাজরাকাঠি দাসপাড়া মোড়-সংলগ্ন জলাবদ্ধ ধান ক্ষেতে শাপলা জন্ম নিয়েছে। ক্ষেতে পানির উচ্চতা কয়েক ফুট। শনিবার বেলা ১১টার দিকে পাড়ার ৫-৬ জন শিশু মিলে সেখানে শাপলা তুলতে নামে। ওই সময় ইয়াসমিন পানিতে ডুবে যেতে থাকে। তখন তাকে উদ্ধার করতে যায় জিসান। কিন্তু দুজনের কেউ আর উঠে আসতে পারেনি।

তিনি জানান, ডুবে যাওয়া দুই শিশুর মধ্যে ইয়াসমিনকে উদ্ধার করে স্বজনেরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজরাকাঠি মহিলা আলিম মাদরাসার গণিত শিক্ষক শেখ আজাদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের দুই শিশু শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা শোকাহত।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)