যশোর, বাংলাদেশ || শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আরজুর ৭৩তম জন্মদিনে জাগরণী চক্রের নানা আয়োজন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০২:৫৮ পিএম
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০৭:১৮ পিএম
আরজুর ৭৩তম জন্মদিনে জাগরণী চক্রের নানা আয়োজন

জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর ৭৩তম জন্মদিন বিভিন্ন মানবিক ও সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) সংস্থার প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখা ও প্রকল্প কার্যালয়ে নানা কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির শুরুতে প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ‘রং পেন্সিল মেলা’ শীর্ষক চিত্রাঙ্কন কর্মশালায় অংশ নেওয়া শিশুরা বেলুন উড়ায় ও কেক কাটে। এদিন ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে হুইলচেয়ার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, শিশু ক্রীড়াবিদদের বাইসাইকেল উপহার এবং অসচ্ছল পরিবারের শিশুদের অর্থসহায়তা দেওয়া হয়।

আলোচনা অনুষ্ঠানে আজাদুল কবির আরজুর জীবন, কর্ম, মানবিক দিক ও মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক কামরুল ইসলাম।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মেরীনা আখতারের স্বাগত বক্তব্যের পর আলোচনায় অংশ নেন হারুন অর রশীদ, শ্রাবণী সূর, মবিনুল ইসলাম মবিন এবং কাজী মাজেদ নওয়াজ।

অনুষ্ঠানে ‘কোন আলোতে প্রাণের প্রদীপ’ শীর্ষক ভিডিও প্রদর্শন করা হয়। পরে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সংস্থার বিভিন্ন কার্যালয় ও জেসিএফ পরিচালিত বিদ্যালয়গুলোতেও বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ এবং প্রতিষ্ঠাতার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

শিশুদের কল্যাণ ও শিক্ষা সহায়তায় বিভিন্ন মানবিক উদ্যোগও এ আয়োজনের অংশ ছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)