যশোর, বাংলাদেশ || শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০৫:৪৪ পিএম
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০৭:২১ পিএম
দেবহাটায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিম উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

বাসটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত আব্দুল আলিম গাজীরহাট বাজার থেকে তার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় কাজী এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস যার রেজিস্ট্রেশন নম্বর (সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬) কালীগঞ্জ থেকে সাতক্ষীরার দিকে যাওয়ার সময় দেবীশহর এলাকায় আব্দুল আলিমের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

আব্দুল আলিম মারাত্মক আহত হলে প্রথমে তাকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরন করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, দূর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করেছে। তবে চালক আগেই পালিয়ে যায়।

ওসি জানান, নিহতের মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা রেকর্ড করা হবে বলেও তিনি উল্লেখ করেন। 

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এবিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)