মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বিওপির টহল দল অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
এ সময় কোনো আসামি আটক করতে পারেনি।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/১০৫-আরে এর কাছাকাছি বাংলাদেশের মাইলবাড়িয়া গ্রামের মালেক এর সিমক্ষেতের ধারে পড়ে থাকা ৩৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
নায়েব সুবেদার নজরুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
শনিবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।