যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে অধ্যক্ষের অপসারণ ও ম্যানেজিং কমিটি বাতিলের দাবি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪৯ পিএম
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৭ পিএম
অভয়নগরে অধ্যক্ষের অপসারণ ও ম্যানেজিং কমিটি বাতিলের দাবি

যশোরের অভয়নগরে হিদিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, জমি দখল, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য এবং নবগঠিত ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।

​শুক্রবার বিকেলে উপজেলার শুভরাড়া ইউনিয়নে মাদরাসার ভবনের সামনে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অধ্যাপক রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক মরফুদুল মোল্যা, সমাজসেবক ডা. সাইফুল ইসলাম, ইউপি সদস্য মাহমুদুর রহমান বিলা, ফজলুর রহমান, ডা. শাহিন বিশ্বাস এবং এলাকাবাসীর পক্ষে বোরহান উদ্দীন, আব্দুল জলিল গাজী প্রমুখ।

বক্তারা বলেন, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে মাদরাসার অভ্যন্তরীণ শৃঙ্খলা ধ্বংস করেছেন। তার বিরুদ্ধে এমন কোনো অনিয়ম নেই যা তিনি করেননি। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ বিসর্জন দিয়ে তিনি একক আধিপত্য বজায় রাখছেন এবং পকেট ম্যানেজিং কমিটি গঠন করে দুর্নীতির পথ সুগম করেছেন।

​বক্তারা অবিলম্বে নবগঠিত ম্যানেজিং কমিটি বাতিলের জোর দাবি জানান। একই সঙ্গে মাদরাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অধ্যক্ষের দ্রুত অপসারণ দাবি করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)