যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিবর্তনের নজরুল বর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২৬ পিএম
বিবর্তনের নজরুল বর্ষ উদযাপন

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিবর্তন যশোরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে বিবর্তন যশোরের কার্যালয়ে শিশুদের আবৃত্তির মধ্যে অনুষ্ঠান শুরু হয়। ‘আজিকার শিশু’, ‘আমাদের ছেলে বেলা’, ‘বাংলাদেশ’সহ একাধিক কবিতা আবৃত্তি করা হয়। এরপর গান ও নৃত্য পরিবেশনের দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়।

কবি কাজী নজরুল ইসলামের ‘পুতুলের বিয়ে’ এবং উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ‘নাক কাটা রাজা’ নাটক আনন্দবাড়ির শিশু বন্ধুরা মঞ্চস্থ করে। নাটকদুটি নির্দেশনায় ছিলেন বিবর্তনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রনি।

পরে সাংস্কৃতিক পরিষদের প্রতিযোগিতায় সনদপত্র বিতরণ করা হয়।

এসময় বিবর্তন যশোরের উপদেষ্টা আবুল বাশার সাইফুলদৌল্লা, যশোর ইন্সটিটিউটের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, হারুণ অর রশিদ, ডাক্তার আহসান কবির, অর্চনা বিশ্বাস এবং বিবর্তন যশোরের সাবেক সভাপতি  মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, সভাপতি নওরোজ আলম খান চপল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রনি উপস্থিত ছিলেন।

কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি, প্রেম, দ্রোহ ও সাম্যের বাণীকে বুকে ধারণ করে সাজানো হয়  আবৃত্তি, গান, নৃত্য ও নাটক।

 

 

 

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)