যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় শিক্ষার্থী হত্যা মামলায় আরও এক অভিযুক্ত গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৩:০২ পিএম
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৪:১৭ পিএম
খুলনায় শিক্ষার্থী হত্যা মামলায় আরও এক অভিযুক্ত গ্রেপ্তার

খুলনায় চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলায় শেখ আসিফ হোসেন (২৮) নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসিফ খুলনার পাইকগাছা উপজেলার সনাতনকাটি এলাকার শেখ মিরাজ হোসেনের ছেলে।

বুধবার এসআরবি-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত দুই দিনে আজমুল হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মো. হাসনাত হাবিব রিফাত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-৬ এর স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে আসিফকে গ্রেপ্তার করে। পরে তাকে খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়।

মামলায় গ্রেপ্তার অন্য তিনজন হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী রিফাত, অ্যাগ্রোটেকনোলজি বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রতাপ সরকার এবং খানজাহান আলী হলের গেটের সামনে রুবেল জুস কর্নারের মালিক তারেক হাসান রুবেল। তাদের পিরোজপুর, খুলনা ও বরিশালে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজনের মধ্যে রিফাত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে বিচারক মো. ইব্রাহিম খলিলের সামনে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, জবানবন্দিতে রিফাত হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত আরও ১২ থেকে ১৩ জনের নাম জানিয়েছেন তিনি। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। রিফাতের দেওয়া তথ্য যাচাই করে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেনকে মারধরের পর একটি ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় হরিণটানা থানায় একটি হত্যা মামলা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)