যশোর, বাংলাদেশ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে যুবদল ছাত্রদলের বিক্ষোভ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২৯ পিএম
কেশবপুরে যুবদল ছাত্রদলের বিক্ষোভ

যশোরের কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুব ও ছাত্রদলের যৌথ উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের গুপ্ত মিছিল ও হাসিনার দোসর সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকী, বাবুল রানা, মেহেদী হাসান হিমেল ও ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)