স্টাফ রিপোর্টার
, যশোর
সাংবাদিক ইউনিয়ন যশোরে ফিরে আসায় ফকির শওকতকে ফুলেল শুভেচ্ছা জানান বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন
ছবি:
সাংবাদিক ইউনিয়ন যশোরে ফিরেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহসভাপতি ফকির শওকত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনে ফিরে আসেন।
এসময় ফকির শওকতকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনের যশোর আগমন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সহ-সভাপতি সরোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সহসভাপতি বিএম আসাদ, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম এবং নির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।
মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়ন যশোরের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সংগঠনের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন।
সভায় সংগঠনের সদস্যরা নিজেদের মতামত তুলে ধরেন।