যশোর, বাংলাদেশ || শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু, ধারণা আত্মহত্যার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৭:৩০ পিএম
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৭:৩৮ পিএম
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু, ধারণা আত্মহত্যার

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের কাছে বাবরা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী 'মহানন্দা এক্সপ্রেস' ট্রেনের নিচে কাটা পড়েন।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পর্যন্ত নিহত ওই বৃদ্ধের কোনো পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির পরনে লুঙি ও সাদা পাঞ্জাবি ছিল। ট্রেনের নিচে কাটা পড়ায় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি রেললাইনের ওপর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মোবারকগঞ্জ স্টেশন মাস্টার রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই যশোর রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)