যশোর, বাংলাদেশ || শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০১:১৯ পিএম
মহেশপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পান্তাপাড়া গ্রামের শুকুর আলী প্রধানের ছেলে এরশাদ আলী (৩৫), নাটিমা মাঠপাড়া গ্রামের মৃত খেদের আলীর ছেলে আজাদ হোসেন (৫৫), বিদ্যাধরপুর গ্রামের মৃত মতিয়ার খন্দকারের ছেলে আজিজুর রহমান মন্টু (৬০), নেপা গ্রামের মৃত শওকত আলীর ছেলে মো. শন্টু মিয়া (৪৫), ৭ নম্বর কাজিরবেড় ইউনিয়নের পুরাতন কোলা কুমিল্লাপাড়ার মনু মিয়ার ছেলে কামরুজ্জামান খোকন (৫০) এবং শ্যামনগর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মো. লিখন (৩০)।

পুলিশ সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে আজাদ হোসেন নাটিমা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং আজিজুর রহমান মন্টু একই ইউনিয়ন মৎস্য লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় তাদের আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান চলমান রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)