যশোর, বাংলাদেশ || সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত দুই সহপাঠী

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ১১:০৫ এ এম
আপডেট : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০২:৩০ পিএম
চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত দুই সহপাঠী

Subornovumi ছবি: রূপক ছবি

যশোরের চৌগাছায় পিকআপ ভ্যানের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার দুই সহপাঠী। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের হোসেন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের ছেলে। আহতরা হলো একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন (১৫) ও অসিম উদ্দীনের ছেলে ফাহিম (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের, লিখন ও ফাহিম একটি মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে আহত হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা আহত তিন শিক্ষার্থীকে উদ্ধার করে সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত লিখন ও ফাহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)