যশোর, বাংলাদেশ || সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৪:৫২ পিএম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৫:৪০ পিএম
ঝিনাইদহে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি

Subornovumi ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে উদ্ধারকৃত হেরোইন— সুবর্ণভূমি ছবি:

ঝিনাইদহ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৫০ হাজার টাকা বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (৪ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে ঝিনাইদহ বাসটার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।

সোমবার দুপুরে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসটার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রূপসা পরিবহনের কাউন্টারের দক্ষিণ পাশে টার্মিনাল ভবনের দেয়ালঘেঁষা স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় হেরোইনগুলো উদ্ধার করা হয়।

তিনি জানান, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা হেরোইন ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)