যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুর্গাপূজা উপলক্ষে ঝিকরগাছায় আইনশৃঙ্খলা সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৭:২০ পিএম
আপডেট : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৭:৪৭ পিএম
দুর্গাপূজা উপলক্ষে ঝিকরগাছায় আইনশৃঙ্খলা সভা

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে যশোরের ঝিকরগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকালে ঝিকরগাছা থানা চত্বরে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান। প্রধান অতিথি ছিলেন নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ হোসেন।

সভায় উপজেলার ৫৯ টি পূজামণ্ডপে পূজা উদ্‌যাপন ও প্রতিমা বিসর্জন নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দল, পূজা উদ্‌যাপন পরিষদ ও মন্দির কমিটির নেতাদের সহযোগিতা কামনা করা হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোতর্জা এলাহি টিপু।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাস্টার মকিম উদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মীর আফরোজ মনাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মন্দির কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে-কোনো অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)