যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘গাঁজাসহ’ মোংলায় তিন মাদক কারবারি আটক

মোংলা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৭:০৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৮:৩২ পিএম
‘গাঁজাসহ’ মোংলায় তিন মাদক কারবারি আটক

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটকের দাবি করেছে এসআরবি। সোমবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি রংপুর সদরে। 

এসআরবি-৬ এর (খুলনা) উপপরিচালক (স্কোয়াড কমান্ডার ও মিডিয়া অফিসার) সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে গাঁজার চালান নিয়ে একটি যাত্রীবাহী পরিবহন বাগেরহাটের মোরেলগঞ্জ হয়ে মোংলায় আসছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই পরিবহনটিকে নজরদারি করা হয়। 

এরপর গত রাত ১টার দিকে পরিবহণটি মোংলার ব্রাহ্মণমেঠ এলাকায় পৌঁছালে সেটিকে আটক করা হয়। পরে পরিবহনের চালক, হেলপার ও অপর সদস্যের দেওয়া তথ্যমতে, পরিবহনের পেছনের দিকের চ্যাসিসে লুকিয়ে পাচার করে আনা ছয়টি কার্টনে থাকা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ সময় আটক করা হয় আমিনুর রহমান নামের চালক ও পাচারকারী চক্রের সদস্য পারভেজ, নুর আমিনকে। এদের সকলের বাড়ি রংপুরের সদরে। এই পরিবহনে এর আগেও গাঁজা পরিবহন করা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছেন।

আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)