স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের পুরাতন কসবা নিবাসী লন্ড্রি ব্যবসায়ী মো. আকরাম হোসেন বর্তমানে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।
দীর্ঘদিন ধরে রোগটির সঙ্গে লড়াই করা এই মানুষটির আগের সার্জারি ও অন্যান্য চিকিৎসাপত্র চালাতে গিয়ে আজ তার পরিবার সর্বস্বান্ত হওয়ার উপক্রম হয়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আকরাম হোসেনকে সুস্থ করে তুলতে বর্তমানে দ্রুত রেডিওথেরাপি দেওয়া প্রয়োজন। তবে, এই দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করার মতো ন্যূনতম আর্থিক সামর্থ্য তার বা তার পরিবারের নেই।
চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়ে তিনি সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
সহযোগিতা পাঠানোর ঠিকানা
যোগাযোগের নম্বর: ০১৯৩৪-৮১৬০৭৯
বিকাশ/নগদ (পার্সোনাল): ০১৯৩৪-৮১৬০৭৯
ব্যাংক হিসাব
মো. আকরাম হোসেন (সঞ্চয় হিসাব)
অগ্রণী ব্যাংক পিএলসি
দড়াটানা শাখা, যশোর
হিসাব নাম্বার : ০২০০০২০০৮৭৭২৯